পটিয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি ও মতবিনিময় সভা এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 12:46 AM , October 28, 2024 চটগ্রাম পটিয়ায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টায় পটিয়া খাস মহল এলাকা থেকে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক ডাঃ এমদাদুল হাসান নেতৃত্বে আনন্দ র্যালি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাসস্টেশন এলাকা প্রদক্ষিণ করে আবার খাসমহল এলাকায় এসে শেষ হয়। মতবিনিময় সভায় ডাঃ এমদাদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উচ্চতর পরিষদ,গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য জসিম উদ্দিন আকাশ,প্রধান আলোচক ছিলেন পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ-পার্বত্য বিষয়ক সম্পাদক গণঅধিকার পরিষদ, কেন্দীয় কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মােঃ নেজাম উদ্দীন আকাশ বিশেষ বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লােকমান হােসেন, বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ,কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক,কামরন নাহার ডলি, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আরিফুল ইসলাম তায়েফ, গণ অধিকার পরিষদের যুব নেতা রিজওয়ান সিদ্দিকী সহ পটিয়া,কর্ণফুলী, বোয়ালখালী উপজেলা থেকে আগত গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা।এতে বক্তারা বলেন,গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ভিপি নুরুল হক নুর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে জেল জুলুম নির্যাতন সহ্য করে, এখনো পর্যন্ত সাধারণ জনগণের অধিকার আদায়ে কাজ করছে। গত ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। আমাদের মুলমন্ত্র গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ, আমাদের অঙ্গীকার,দেশ হবে জনতার। ট্রাক প্রতীক জনতার প্রতীক, অধিকার আদায়ের প্রতীক।ন্যায়বিচার প্রতিষ্টা, অধিকার আদায় ও জাতীয় স্বার্থে গণ অধিকার পরিষদে যোগ দিতে আহবান জানান বক্তরা। শেয়ার অন্যান্যবিষয়: