ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থী নিয়োগ যুগ উপযোগী সিদ্ধান্ত – অধ্যক্ষ গোলাম মোস্তফা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:00 PM , October 22, 2024 রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ১৫ দিন ট্রাফিক পক্ষ পালিত হবে। এই কাজে ট্রাফিক পুলিশের সঙ্গে শিক্ষার্থীরাও কাজ করবেন। দেওয়া হবে সম্মানী ভাতা।স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ২১ অক্টোবর সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ট্রাফিক পক্ষের উদ্বোধন করে এ কথা বলেন।ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদেরকে যুক্তকরার এমন সিদ্ধান্তকে যুগোপযোগী বলে নিজ ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন নেত্রকোনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজুর বাজার কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল বিশিষ্ট লোক গবেষক ও প্রাবন্ধিক অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা ।নিউজ ৭১অনলাইন এর পাঠকদের জন্য তাঁর ফেইসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো,,ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা। সিদ্ধান্তটি খুবই যুগ উপযোগী। প্রথমত শিক্ষার্থীরা এই কাজের মাধ্যমে বাস্তব দক্ষতা অর্জন করবে। কাজ শেষে তাদের এই দক্ষতার উপর নির্ভর করে পরবর্তী সময়ে কর্মসংস্থান করা যায় কিনা এ বিষয়টি কর্তৃপক্ষ এখনই ভাবতে পারেন। দ্বিতীয়তঃ ঢাকা শহরে ট্রাপিজেমের কারণে যে পরিমাণ অর্থ ও সময় অপচয় হয় যদি সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যাটি সমাধান হয় , তবে রাষ্ট্র এবং সাধারণ জনগণ উভয়ই উপকৃত হবে। তৃতীয়ত শিক্ষার্থীদের যে সম্মানি দেয়া হবে তা এই ট্রাফিক জ্যামের যে পরিমাণ অর্থ, কর্ম ঘন্টার অপচয় হয় তার চেয়ে অনেক সাশ্রয়ী হবে। চতুর্থত এই কম খরচে ঢাকা শহরে প্রয়োজনীয় তুলনায় পূর্বের যে নিয়োগকৃত ট্রাফিক পুলিশ ছিলেন তাদের চেয়ে বেশি ট্রাফিক (ছাত্র) নিয়োগ দিয়ে সারা শহর ট্রাফিক জ্যাম মুক্ত করা যাবে।তবে একটি অনুরোধ থাকবে এই শিক্ষার্থীরা কাজ করতে গিয়ে তাদের স্বাস্থ্যের কোন ক্ষতি না হয় । বিশেষ করে রোদ বৃষ্টি ঝরের বিষয়টি মাতায় নিয়ে একটি সুন্দর ব্যবস্থাপনা করতে হবে। রাস্তায় হাইড্রোলিক হর্নের শব্দে এই শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি দেখতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার যাতে কোন ক্ষতি না হয় সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে । কারণ এই কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। শেয়ার রাজধানীবিষয়: