শার্শায় দরিদ্র মহিলাদের ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ , অক্টোবর ৭, ২০২৪ যশোরের শার্শায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় গবাদিপ্রাণি পালন ও মোটাতাজা করণের লক্ষে ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টার সময় শার্শা (বিআরডিবি) প্রশিক্ষণ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে ৭০ জন দরিদ্র মহিলাকে গবাদিপ্রাণি পালন ও মোটাতাজা করণের প্রশিক্ষণ দেওয়া হয়।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শার্শা, যশোরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক আব্দুল গাফ্ফার খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ইরেসপো) ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম, পজীপ-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার, যশোর বিআরডিবি উপপরিচালক বি এম কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নুসরাত ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শেয়ার কৃষি ও প্রকৃতিবিষয়: