ধামরাইয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২৭, ২০২৪

 

গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায অংশ নিন এ স্লোগান কে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে কালামপুর ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের নিয়ে সমাবেশ গত বৃহস্পতিবার উক্ত ব্যাংক শাখা প্রাঙ্গণে অনুষ্টিত হয়।
ধামরাইয়ে কালামপুর ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক ও এভিপি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ঢাকা নর্থ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল হালিম কন্ঠু, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন ও মো: মহসিন,আব্দুস সালাম প্রমুখ।

উপর দিকে ধামরাই কালামপুর ইসলামী ব্যাংক শাখার আয়োজনে ধামরাই কাওয়ালীপাড়া এজেন্ট আউটলেটে গ্রাহক সেবা মাস উপলক্ষে উক্ত ব্যাংকের শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এক গ্রাহক সেবা সমাবেশ অনুষ্টিত হয়। সে সময় উপস্থিত ছিলেন
কাওয়ালী পাড়া এজেন্ট ব্যাংকিং মালিক রজব আলী ও ধামরাই আব্বাস আলী উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সহ গ্রাহকগন।

Loading