পটিয়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতিবাদ সভা এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 10:27 AM , September 27, 2024 চট্টগ্রাম পটিয়া উপজেলা ১৬ নং কচুয়াই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইছহাক, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফেজ মোঃ সোলাইমান, উপজেলা যুবদল নেতা মোঃ ইউছুপ তালুকদারের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করায়, প্রতিবাদ সমাবেশ করছে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ সংগঠনের অঙ্গসহযোগী নেতৃবৃন্দরা। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভাইয়ের দিঘি এলাকায়, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে পাশে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি ইসহাক, সহ সভাপতি ইসলাম ফারুকী, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সি. যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ সোলাইমান, যুবদল নেতা খোকন মেম্বার, ইউসুফ তালুদার, রমজান মজুমদার, নাছির, একে খান, আবদুল গণি প্রমূখ।এতে তারা বলেন, কিছু গণমাধ্যম, ফেইসবুক ও ইউটিউব চ্যানেলে আমাদের বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে নানা মিথ্যা তথ্য ও অপবাদ দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে, যেগুলো ভিত্তিহীন এবং বানোয়াট। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কচুয়াই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিমের নেতৃত্বে একটি সিন্ডিকেট গ্রুপ এলাকায় মাদক বিক্রি জায়গা জমি দখল, বেদখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে । স্বৈরাচারের পতন হলেও এই সিন্ডিকেটের সদস্যরা এখনো সক্রিয়। তারা বিভিন্ন অনৈতিক অবৈধ কাজ করে যাচ্ছে । তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করাতে মিথ্যা অপ্রচার করে জনমনে নেতিবাচক প্রভাব তৈরি করছে এ-ই সিন্ডিকেট। নেতাকর্মীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন এ এলাকায় আর দখল, বেদখল চাঁদাবাজি চলবে না। তারা প্রচারিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এজাহার সূত্রে জানা যায় গত ২৫ সেপ্টেম্বরে আনুমানিক সকাল ৯ টার সময় খতিজা বেগম মামলার বাদী হাফেজ মোঃ সোলাইমানকে প্রতিবেশী হওয়ার সুবাদে কল করে বলেন, মামলার বিবাদী জাকির হোসেন, রুবেলসহ অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ জোরপূর্বক তার চলাচলের রাস্তা বন্ধ করে দিচ্ছেন। তাৎক্ষনিক সোলাইমান ঘটনা স্থলে গিয়ে তা স্থানীয়ভাবে সমাধান করতে বললে, বিবাধীগণ ক্ষিপ্ত হয়ে তার উপর ও অতর্কিতভাবে হামলা চালায়। তার শৌর চিৎকারে বৃদ্ধ মা নূর নাহার বেগম, বড় ভাই হাফেজ মোঃ ইব্রাহিম এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। হত্যার উদ্দেশ্য নূর নাহারকে কিরিচ দিয়ে আঘাত করেন, ইব্রাহিমকে বেধড়ক মারধর করেন। পরবর্তী স্থানীয়দের সহয়তায় তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নূর নাহারের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন এ ঘটনায় এজাহার গ্রহন পূর্বক দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে থানা পুলিশ ৷ শেয়ার অন্যান্যবিষয়: