কৃষকদের স্মার্ট কৃষকে পরিনত করতে পার্টনার ফিল্ড স্কুল এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২২, ২০২৪ পার্টনার প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে পটিয়া উপজেলার পৌরসভা ব্লকে, শেয়ান পাড়ায় পার্টনার ফিল্ড স্কুল (PFS)- ধান ও কৃষক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে পটিয়া পৌরসভার শেয়ানপাড়ায় এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্প, খামার বাড়ি, ঢাকার প্রোগ্রাম কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই,চট্টগ্রাম এর অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ ওমর ফারুক,পার্টনার প্রকল্প,চট্টগ্রাম বিভাগের সিনিয়র মনিটরিং অফিসার আবু কাউসার মোঃ সরোয়ার, অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্পনা রহমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পটিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষিবিদ তপন কুমার রায়,পার্টনার ফিল্ড স্কুলের সেশন পরিচালনায় সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার উপজেলা কৃষি অফিস পটিয়া মোহাম্মদ বুলবুল এসএএও মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএএও মোহাম্মদ মোস্তাক আহমদ, সুমিত্রা বড়ুয়া, কংকা দাশ ও বিজয় দাশ সহ পৌরসভা ব্লকের কৃষক কৃষাণীবৃন্দ। এসময় প্রধান অতিথি প্রকল্প পরিচালক মো: মিজানুর রহমান বলেন,প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন যার নিউট্রিশন,এন্টারপ্লেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন BANGLADES (পার্টনার) প্রকল্পের আওতায় রোপা আমনের কৃষক মাঠ স্কুল পরিচালনা করা হয়।এই প্রোগ্রামের উদ্যেশ্য হচ্ছে কৃষকদের স্মার্ট কৃষকে পরিনত করা, এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি সম্প্রসারণ করা।এই কৃষক মাঠ স্কুলে ২৫ জন কৃষক কৃষানিকে নিয়ে পরিচালিত হয়। উত্তম কৃষি চর্চার মাধ্যমে আধুনিক ধান উৎপাদন কলাকৌশলের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যেই এ স্কুল প্রতিষ্ঠা করা হয়। তিনি এর সুফল নিশ্চিত করতে প্রশিক্ষণের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহবান জানান। শেয়ার অন্যান্যবিষয়: