পটিয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 11:09 AM , September 22, 2024
চট্টগ্রাম পটিয়ায় উপজেলা ছাত্রলীগ নেতা আদনান সাঈদসহ জানে আলম, খোরশেদ আলম, নূর মোহাম্মদ, আজাদুল ইসলাম বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলের চেষ্টাসহ হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে উমেদার সাজ্জাদ ইসলাম ও রেকর্ডরুমে কর্মরত নজরুল ইসলাম শওকতের পিতা নুর মোহাম্মদ।গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নূর মোহাম্মদ তার লিখিত বক্তব্যে জানান, গোবিন্দারখীল এলাকার খোরশেদ আলম কিশোর গ্যাং লিডার আদনান সাঈদকে নিয়ে নুর মোহাম্মদের দখলীয় ৩ শতক ভূমি গেল ২০১৭ সালে দখলের চেষ্টা চালায়। এই নিয়ে মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম এর নিকট একটি অভিযোগ দায়ের হয়। উক্ত অভিযোগের ভিত্তিতে সালিশী বোর্ড গঠন করে ২০১৮ সালে একটি সালিশী রোয়েদাদ দেয়া হয়। উক্ত রোয়েদাদের ব্যাপারে আজাদের সহযোগিতায় চট্টগ্রাম জেলা জজ আদালতে সালিশী মিচ মামলা দায়ের করা হয়। উক্ত ভূমি খোরশেদ আলমের পরিবার বেদখলের চেষ্টা করলে ২০২২ সালে নুর মোহাম্মদ ৮২/২০২২ একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় স্থিতাবস্থা বজায়ের আদেশ আছে। এই আদেশকে উপেক্ষা করে ২০২৩ সালে জায়গা দখল করতে গেলে সংঘর্ষের ঘটনায় পটিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি,আর ৩৫৭/২৩ দায়ের করা হয়। এতে ক্ষুদ্ধ হয়ে খোরশেদ পরিবার আমাদের হুমকি দিলে থানায় জিডি করলে তা নন জি,আর মামলা রেকর্ড হয়। তাদের দায়েরকৃত অনেক মামলা খারিজ করে দিয়েছে।নূর মোহাম্মদ বলেন, তাদের দায়েরকৃত মামলাগুলো সত্য থাকায় আদালতে বিচারাধীন রয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে খোরশেদ আলম ও তাদের ভাগিনা আদালতের মুন্সী আজাদ নুর মোহাম্মদের পুত্র নজরুল ইসলাম শওকত সহ তার পুত্র ভাজিতাগণের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আজাদুল ইসলাম আজাদ একজন জাল দলিল লেখক, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। খোরশেদ পরিবার এলাকার সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত। তাদের মিথ্যা অভিযোগের কারণে নূর মোহাম্মদের পরিবার হয়রানির শিকার বলে জানায়। তারা হয়রানির ব্যাপারে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

Loading