রামগড় ১নং পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৬, ২০২৪

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ১নং পৌর ওয়ার্ড(বল্টুরাম টিলা) বিএনপির উদ্যোগে বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ” ত্রিপুরা যুব কল্যাণ সমিতি ” মাঠ প্রাঙ্গনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া।

রামগড় উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস এর সঞ্চালনায় রামগড় ১নং পৌর বিএনপির সভাপতি রবিউল হক পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ ভুইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুন এবং সাবেক ইউ পি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর মহিলা দলের আহবায়ক পারুল আক্তার। এতে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহম্মেদ,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, পৌর যুবদলের আহ্বায়ক জামাল শামীম, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম বাদশা, উপজেলা বিএনপির ত্রিপুরা দলের সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি হরিসাধন বৈষ্ণব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষাসহ সব সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। লুটপাট করেছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এখন পার্শ্ববর্তী দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে এক হয়ে কাজ করার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ জসিম উদ্দিন সহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading