রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্হদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৫, ২০২৪ সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক সময়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ” রামগড় উপজেলা শিক্ষক সমিতি’র ” পরিবার ।রবিবার(১৫ সেপ্টেম্বর) ৫৩ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসা কার্যালয়ে সকাল ১১টায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম। রামগড় সিনিয়র মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলমের উপস্হাপনায় ত্রান বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামগড় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী নাজমুল হুদা।এসময় উপস্থিত ছিলেন চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ রুদ্র, নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা রায়, বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, রামগড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,রামগড় উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি ও রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন,রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আবুল কাসেম। রামগড় উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি বাহার উদ্দিন বলেন, সাম্প্রতিক বন্যায় প্লাবিত বন্যার্ত ৫৩ পরিবারের মাঝে নবগঠিত শিক্ষক সমিতি প্রথমবারের মত ত্রাণ সামগ্রি বিতরণ করেন এবং যে কোন দুর্যোগে জনকল্যাণ মুলক কাজ অব্যাহত থাকবে বলে জানান। শেয়ার খাগড়াছড়িবিষয়: