মানবাধিকার লঙ্ঘন তদন্তে সরকারের সঙ্গে আলোচনায় জাতিসংঘ

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ , আগস্ট ২২, ২০২৪

কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘনে ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে তাদের আলোচনা শুরু করেছে।

বৈঠকের পর হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, এই প্রেক্ষাপটে তার অফিস অন্তর্র্বতীকালীন সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যেকোনো সহায়তা করতে রাজি আছে। আমরা অন্তর্র্বতীকালীন সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়, সুশীল সমাজের সঙ্গে কথা বলে আপনাদের চাহিদা এবং অগ্রাধিকার সম্পর্কে জানব। এ বিষ‌য়ে হাইকমিশনারের অফিস কীভাবে সহায়তা করতে পারে, সেটি বুঝব।

তি‌নি ব‌লেন, আমরা প্রাক-অনুসন্ধানী ছোট একটি দল এসেছি। সরকার এবং বাংলাদেশের জনগণকে এ বিষ‌য়ে কীভাবে সহায়তা করতে পারি, সেটি নিয়ে আলোচনা হয়েছে।

এই সপ্তাহে আমাদের যে দলটি বাংলাদেশ সফর করছে সেটি তদন্ত দল নয় ব‌লেও জানান রোরি মুঙ্গোভেন

Loading