স্বৈরাচার সরকারের বিচার ও ভারতীয় পানি আগ্রাসন প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ , আগস্ট ২৩, ২০২৪ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা,সাবেক স্বৈরাচার সরকারের বিচার ও ভারতীয় পানি আগ্রাসন প্রতিরোধে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।চট্টগ্রাম কেরানীহাট বাজার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার উদ্যোগে শুক্রবার (২৩আগস্ট)বিকাল ৩ টায় এই জনসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.বেলাল নূর আজিজী। এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন স্বৈরাচার সরকারের বিচার এখন সময়ের দাবি। সাবেক স্বৈরাচার সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত ছাএের নামধারী কুলুষিত ছাত্রলীগের লাগাম টেনে ধরবে তৌহিদী জনতা। তিনি আরো বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারত কোনোপ্রকার পূর্ব ঘোষণা ছাড়া ডাম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এর চরম খেসারত ভারতকে দিতে হবে। তিনি ছাত্র আন্দোলনে হত্যা ও হামলাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করার আহ্বান জানান।এতে আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শরিফুল আলম চৌধুরী তিনি অন্তর্বতীকালীন সরকার এর কাছে আহ্বান করেন ভারতের পানি আগ্রাসন নিয়ে একটি সুষ্ঠু সমাধান করার জন্য এবং বন্যার্তদের পুনঃবাসন ও সার্বিক সহযোগিতা করার জন্য।এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মিশকাতুল ইসলাম তিনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সহ বিভিন্ন দাবি পেশ করেন। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা নেতা আবুল কালাম, মামুনুর রশীদ, মারুফুল ইসলাম, ছাত্র নেতা জুনায়েদুল হক, সাবেক ছাত্রনেতা মৌলানা আয়ন আজিমপুরী আরিফুল ইসলাম সহ যুব নেতা শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ। শেয়ার অন্যান্যবিষয়: