রামগড়ে ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:15 PM , August 21, 2024

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে রামগড় বিএনপি পরিবারের উদ্যোগে বুধবার ২১শে আগষ্ট দিবাগত রাত থেকে বুধবার সারাদিন রামগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া রামগড় নুরানি মাদ্রাসা, নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে খাবার স্যালাইন, বিস্কুট, মুড়ি, মোমবাতি, দিয়াশলাই পৌছে দেন রামগড় বিএনপি পরিবারের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন নূরু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া বলেন, যতদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়িতে ফিরে না যাবে ততদিন পর্যন্ত জননেতা ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশক্রমে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Loading