পদত্যাগ করলেন বিটিআরসি চেয়ারম্যান নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:09 PM , August 14, 2024 পদত্যাগ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ।বুধবার (১৪ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে বিটিআরসির চেয়ারম্যান পদে কর্মরত আছি। বর্তমানে আমি অসুস্থ এবং ওই দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বিটিআরসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলাম।জানা যায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলার সময় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউনে বিটিআরসি চেয়ারম্যানেরও সংশ্লিষ্টতা ছিল।ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধ করে দেয়।এর আগে আন্দোলনের মুখে মহিউদ্দিনের সাবেক ব্যক্তিগত সচিব আমজাদ হোসেন নিপু এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স (ইঅ্যান্ডও) বিভাগের উপপরিচালক মাহদী আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন।গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই অসুস্থতার কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ। অবশেষে আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেন শেয়ার জাতীয়বিষয়: