পল্লী বন্ধু এরশাদ যুগে যুগে অবিস্মরণীয় হয়ে থাকবে দোয়া মাহফিলে : সাবেক এমপি সিরাজুল ইসলাম এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ , জুলাই ১৬, ২০২৪ চট্রগ্রামের পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি জাপার প্রতিষ্টাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যু বাষিকী পালিত হয়েছে।এতে জাপা পটিয়া উপজেলার সভাপতি ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জাপা পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক হান্নান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির শিল্প বিষয়ক উপদেষ্টা সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী,এ সময় তিনি বলেন জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু এরশাদ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য যে ভূমিকা রেখেছেন যুগে যুগে অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। এ-ই বাংলায় তার মতো মহান দ্বিতীয় কোন ব্যক্তি সৃষ্টি হবে না। তার আমলেই মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়, শুক্রবার সাপ্তাহিক ছুটি, ধর্মীয় প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বিল মওকুফসহ উপজেলার প্রচলন করে ছিলেন এই পল্লী বন্ধু।এতে বিশেষ অতিথি ছিলেন জাপা পটিয়া উপজেলা সহ সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি নাছির উদ্দীন, সহ সভাপতি নাজিম উদ্দীন মজুমদার, সহ সভাপতি মিলন কান্তি দাশ, মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা যুব সংহতির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুপেষ সরকার, জেলা কৃষক পার্টির সভাপতি মাহবুবুর রহমান, পটিয়া পৌর জাপার সহ সভাপতি নুরুল ইসলাম গান্ধী, পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হারুন সও,পটিয়া উপজেলা জাতীয় যুব সংহতি সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী রাজু, জাপা নেতা মোঃ আবু ছৈয়দ, পটিয়া উপজেলা যুব সংহতির সহ সভাপতি দূূর্জয় দে, সহ সভাপতি পুলক দে, সহ সভাপতি আহমদ ছফা চৌধুরী, যুব সংহতির নেতা মোঃ জাফর, তাপস কান্তি দাশ, মোঃ আজাদ প্রমুখ। শেয়ার অন্যান্যবিষয়: