বাংলা ব্লকেড কর্মসূচির সহিংসতায় অ্যামনেস্টির উদ্বেগ মোহাম্মদ আল-আমিন মোহাম্মদ আল-আমিন কুবি প্রতিনিধি প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ , জুলাই ১২, ২০২৪ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল’ দক্ষিণ এশিয়া শাখা।বৃহস্পতিবার (১১ জুলাই) সংস্থাটির ফেসবুক পেজে এ নিয়ে পোস্ট দিয়েছে।ফেসবুকে দেওয়া পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করার পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা প্রদান এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা বলেছে, আন্তর্জাতিক আইনের আওতায় ও নিজস্ব সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: