কোটা নিয়ে পক্ষভুক্ত হওয়ায় আইনমন্ত্রীর সাধুবাদ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ , জুলাই ৯, ২০২৪ ফাইল ফটোসর্বোচ্চ আদালতে কোটা নিয়ে বিচারাধীন মামলায় শিক্ষার্থীদের পক্ষভুক্ত হওয়ার আবেদনকে ‘ইতিবাচক’ বর্ণনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি মনে করছি তারা সঠিক পথে হাঁটছেন। যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। আশা করব, তারা আন্দোলন প্রত্যাহার করবেন।মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, আমি যতদূর জেনেছি, যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে, তখন আন্দোলনকারীরা তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি। তাদের বক্তব্য সেখানে দেননি। তারপর মামলাটির রায় হয়ে গেছে, মামলাটি এখন আপিল বিভাগে। সেখানেও সোমবার পর্যন্ত তাদের কোনো আইনজীবী ছিল না।আইনমন্ত্রী আরও বলেন, ঘটনা ঘটছে আদালতে। রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি করে এটার কোনো নিরসন হবে না। এটা করলে একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। সঠিক জায়গা হলো, তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। অবশ্যই আপিল বিভাগ সব পক্ষের বক্তব্য শুনবেন এবং একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আবার আন্দোলনে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে, খালেদা জিয়া মুক্ত। এই মুক্ত মানুষকে কীভাবে মুক্তি দেব? এখানেই আমার বক্তব্য শেষ। শেয়ার জাতীয়বিষয়: