শত বছরে থেমে গেলেন অভিনেত্রী স্মৃতি বিশ্বাস নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 9:53 PM , July 4, 2024 ভারতীয় সিনেমার অনন্য এক নাম অভিনেত্রী স্মৃতি বিশ্বাস। ৩ জুলাই ১০০ বছর বয়সে পৃথিবীর ম্যায়া ত্যাগ করেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নির্মাতা হংসল মেহতা।৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রীর বেশকিছু ছবি শেয়ার করেন এই নির্মাতা। এরপর ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয় স্মৃতিজি। শান্তি ও আরও সুখের স্থানে চলে গিয়েছেন আপনি। আমাদের জীবন সমৃদ্ধ করার জন্য আপনাকে ধন্যবাদ।’অভিনেত্রী স্মৃতি বিশ্বাস একাধারে অভিনয় করেছেন হিন্দি, বাংলা ও মারাঠি ভাষার সিনেমায়। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।অভিনয় ক্যারিয়ারে তিনি কাজ করেছেন ভারতের কিংবদন্তি সব নির্মাতাদের সঙ্গে। যাদের মধ্যে উল্লেখযোগ্য গুরু দত্ত, ভি শান্তরম, মৃনাল সেন, বিমল রায়, বিআর চোপড়া এবং রাজ কাপুরের মতো কালজয়ী নির্মাতা। শেয়ার বিনোদনবিষয়: