আশুলিয়া থানা আ.লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জননেতা শাহাদাৎ হোসেন খাঁন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:04 PM , June 12, 2024 পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আশুলিয়ার সর্বস্তরের জনগণসহ সকল মুসলিম ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের ১নং প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মোঃ শাহাদাৎ হোসেন খাঁন ।আশুলিয়ার আওয়ামী রাজনীতির বরপুত্র জননেতা শাহাদাৎ হোসেন খাঁন ঈদের শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতি বছর মুসলমানদের প্রধান দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদুল ফিতরের উৎসব কাটানোর কিছু দিন পরেই ঈদুল আযহা নিয়ে আসে সব শ্রেনী পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রস্তুতি। ভেদাভেদ ভুলে গিয়ে তৈরি হয় ঐক্যের বন্ধন। ঈদুল আযহার আগমনে মহিমান্বিত হয়ে শান্তি শৃংখলায় ভরে উঠুক প্রতিটি পরিবার ও বিশ্ব সমাজ। দেশপ্রেম, ভালোবাসা ও একে অপরের প্রতি সহানুভূতিশীলতা গড়ে উঠুক প্রতিটি মানব হৃদয়ে।সমাজের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন আসুুন আমরা সবাই সমাজের ধনী গরীব ধর্ম বর্ণ গোত্র, জাতি গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে পারস্পরিক সহযোগী ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করে নেই। পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল হতাশা ও দুঃখ যাতনা। সুখ ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। পরিশেষে সবাইকে আশুলিয়া থানা আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। ঈদ মোবারক। শেয়ার বিশেষ দিবসবিষয়: