ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা রাকিব নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 5:28 AM , June 12, 2024 আশুলিয়াবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব ।শুভেচ্ছা বার্তায় রাকিব বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়ার সর্বস্তরের জনগণসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।রাকিব বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি। শেয়ার ঢাকাবিষয়: