ধামরাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 4:33 PM , June 11, 2024 ধামরাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারগত সোমবার ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী অফিস কার্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) এ জেড এম নূরুল হক। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) এ জেড এম নূরুল হক উপজেলার পূর্ব কায়েতপাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগী পরিবারের সাথে মত বিনিময় করেন ও তাদের মাঝে আসন্ন ঈদ উপলক্ষে ঈদ শুভেচ্ছা সামগ্রী উপহার বিতরণ করেন । এছাড়া তিনি আরো প্রকল্প পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, প্রকৌশলী মাহবুব আলম ও পৌর সভার কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: