ধামরাই মডেল মসজিদের ছাঁদ ঢালাই পরিদর্শন করলেন এমপি বেনজীর আহমদ

প্রকাশিত: 4:50 PM , June 8, 2024

 

 

ঢাকার ধামরাই পৌরসভায় আজ শনিবার ৮ জুন মডেল মসজিদের প্রথম ছাঁদ ঢালাই পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
মডেল মসজিদের পরিদর্শন কালে এমপি বেনজীর আহমদ বলেন, কাজের মান যেন ঠিক ও ভালো হয়।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির, মসজিদের জমিদাতা আমিন মডেল টাউন এর চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু ও সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার,পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, ইন্জিনিয়ার আবুল বাশার, পৌর যুবলীগের সহ-সভাপতি মো: আলী খান প্রমুখ।

উল্লেখ, পৌরসভার ধামরাই সরকারি কলেজের উল্টো পাশেই মডেল মসজিদটি নির্মাণ হচ্ছে।এই মসজিদটি করতে ৪৪ শতাংশ জমি দান করেছেন আমিন মডেল টাউনের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

 

Loading