কাজী নজরুল সকল সংগ্রামে প্রেরণার উৎস : ওবায়দুল কাদের নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ , মে ২৫, ২০২৪ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামে আমাদের প্রেরণার উৎস হচ্ছেন কবি নজরুল। যার কবিতা, গান স্বাধীনতা ও স্বাধিকার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।শনিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক চেতনার কবি, বিদ্রোহ বেদনার কবি, যৌবনের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার জন্মতিথির এই দিনে বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি। কিন্তু সেই বিজয়কে সুসংহত করার এখনো অনেক কাজ বাকি। বিজয়কে সুসংহত করার পথে বাধা দিতে বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভশক্তি তৎপর। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো, সেটিই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।‘বিএনপি নেতা-কর্মীদের জেল জুলুম দেওয়া হচ্ছে’ দলটির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত অগ্নিসন্ত্রাস করে, খুন করে, অস্ত্র ব্যবসা করে, সেই অপরাধীর বিরুদ্ধে জেল-জুলুম হয়, মামলা হয়। সেখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে নির্বাচনের পর আমরা কোনো চিন্তাভাবনা করিনি যে, রাজনৈতিক দলের কাউকে নির্যাতন করবো, জেলে পাঠাবো। তবে কোনো রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে, এসবের সঙ্গে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। তাদের শায়েস্তা করতেই হবে জনস্বার্থে, জাতীয় স্বার্থে। শেয়ার জাতীয়বিষয়: