৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো: প্রধানমন্ত্রী নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , মে ১৭, ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জুনের ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি বিভিন্ন কারণে জিডিপি কিছুটা হয়তো কমবে, তবে সেটা পরবর্তীতে উত্তরণ করতে পারবো, সে আত্মবিশ্বাসও আছে।শুক্রবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, গ্রামের অর্থনীতি পাল্টে গেছে। যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা চারবেলা খায়। একসময় হাট বারের বাইরে তেমন কিছু পাওয়া যেত না, এখন সুপার মার্কেট হয়েছে। আমাদের গ্রামের বাজার পাটগাতি থেকে ঈদের আগে ২০০ টি ফ্রিজ বিক্রি হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, শিল্প কলকারখানাও তত বৃদ্ধি পাচ্ছে।প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আজ অর্থনীতি সমিতির প্রোগ্রামে আসছি। এখানে অনেকের অনেক বড় বড় ডিগ্রি আছে। আমার কিন্তু তা নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেছি। অর্থনীতির সুক্ষ ও জটিল বিষয়াদি আপনাদের মতো আমি বুঝি না। এতটুকু বুঝি কীভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হয়। কীভাবে জনগনের উপকার হবে। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকেই এটা আমি শেখেছি। বেশিরভাগ সময়ই তো তিনি জেলে থাকতেন। যতক্ষণ বাইরে থাকতেন। আমাদের সাথে গল্প করতেন- কীভাবে তিনি দেশের আপামর জনগণের জন্য কাজ করতে চান, কীভাবে গ্রামীণঅঞ্চলকে সাজাবেন। শেয়ার জাতীয়বিষয়: