ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫

প্রকাশিত: 12:02 PM , April 16, 2024

ময়মনসিংহের তারাকান্দায় এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে হিমালয় পেট্রোল পাম্পের পাশে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

Loading