রামগড়ে পুলিশের অভিযানে মরিচের বস্তা হইতে গাঁজা সহ একজন  আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 8:41 AM , March 28, 2024

খাগড়াছড়ির রামগড় থানার মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ০৮ কেজি গাঁজাসহ মোঃ রফিকুল ইসলাম (৩৭) নামে একজনকে আটক করেছে রামগড় থানা পুলিশ। রফিকুল ইসলাম দীঘিনালা থানার ১নং মেরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ড় বাচাঁ মেরুং গ্রামের মৃত মোঃ ওমর আলীর ছেলে।

মঙ্গলবার (২৬শে মার্চ ) সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময় রামগড় থানাধীন রামগড় ১নং ইউপির ৭নং ওয়ার্ড় পশ্চিম বলিপাড়া বাজারে জনৈক নুর উল্ল্যাহর পান দোকানের সামনের মেইন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আটককৃত আসামির কাছে থাকা ২টি বস্তায় ২০কেজি কাঁচা মরিচের বস্তার মধ্যে থেকে ০৮কেজি গাঁজা উদ্ধার করে রামগড় থানার এসআই তারেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, আটক মাদক কারবারি রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

Loading