ধামরাইয়ে ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ভিত্তি প্রস্থরের উদ্বোধন

প্রকাশিত: 12:25 PM , February 29, 2024

 

ঢাকার ধামরাইয়ে ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উপজেলার উত্তর বান্নল সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ বান্নল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শুলধন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডেমরান সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ৫টি নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন স্হানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ নুরুজ্জামান,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু যুবলীগের নেতা কামরুল ইসলাম ও হারুনুর রশিদ রোকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ।

 

 

Loading