বেনাপোল থানার মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ গ্রেফতার-২ স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 2:12 AM , February 20, 2024 যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ সদস্যরা।সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল সাদীপুর গ্রামে অভিযানে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ মিলন ও বশির নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী বেনাপোল দৌলতপুর গ্রামের মৃত মিন্টু শেখের ছেলে মিলন শেখ (২৬) ও পৌরসভার সাদিপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মোঃ বশির (৪৫)বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম নির্দেশক্রমে ২০০ পুরিয়া (২o) গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। শেয়ার আইন-আদালতবিষয়: