নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ কোথায় জানাল গ্যালআপ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ , অক্টোবর ২৭, ২০২২ নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। গ্যালআপ আইন ও শাসন ইনডেস্কের সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশ পেয়েছে ৭৯ স্কোর। একই স্কোর পেয়েছে যুক্তরাজ্য, আলজেরিয়া, মলদোভা, গ্রিস ও কিরগিজস্তান। এদিকে, এই জরিপে বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে জায়গা হয়েছে আফগানিস্তানের। অন্যদিকে, সবচেয়ে শীর্ষ নিরাপদ দেশের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর।১২০টি দেশের সাধারণ মানুষের ওপর চালানো জরিপের ভিত্তিতে গ্যালআপ এ র্যাংকিং করেছে। নিজ দেশে ‘নিরাপত্তা বোধ’ নিয়ে এসব মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল।বুধবার (২৬ অক্টোবর) প্রকাশিত রিপোর্টে ১২০টি দেশের মধ্যে ৫১ স্কোর গড়ে আফগানিস্তান একেবারেই নিচে অবস্থান করছে। অন্যদিকে, ৯৬ স্কোর অর্জন করে সিঙ্গাপুর সবচেয়ে নিরাপদ দেশের স্থানে জায়গা করে নিয়েছে।গ্যালআপের জরিপে বিশ্বের সবচেয়ে নিরাপদ ১০ দেশ- সিঙ্গাপুর, তাজিকিস্তান, নরওয়ে, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, আরব আমিরাত, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগাল।বিশ্বের সবচেয়ে অনিরাপদ ১০ দেশ- আফগানিস্তান, গ্যাবন, ভেনেজুয়েলা, কঙ্গো, সিয়েরা লিওন, জাম্বিয়া, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন, মালি ও কেনিয়া। শেয়ার বাংলাদেশবিষয়: