জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবোঃ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:06 PM , September 14, 2022 পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যাসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো অগ্রাধিকার পাবে।বুধবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে করোনা মারামারি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বহুপাক্ষিকতাবাদ, টেকসই আবাসন, নিরাপদ এবং নির্ভরযোগ্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অবকাঠামো গঠনের বিষয়সমূহের আলোচনা প্রাধান্য পাবে। বাংলাদেশ প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ এসব বিষয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরবে।প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদানের জন্য আগামী ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছাবে। নিউইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য ভ্রমণ করবেন। নিউইয়র্কের সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন। শেয়ার জাতীয়বিষয়: