মোটরসাইকেল উল্টে ২ নারী নিহত

প্রকাশিত: 1:42 PM , July 13, 2022

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহাসড়কে মোটরসাইকেলের বহর নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে মোটরসাইকেল আরোহী নারীর বয়স ৩০ ও পথচারী নারীর বয়স আনুমানিক ৪৮ বলে জানায় পুলিশ।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার উপপরিদর্শক আমির উদ্দিন বলেন, একটি গ্রুপ মোটরসাইকেল বহর নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। জলিলগেট এলাকায় এক নারী মহাসড়কের মধ্যে চলে আসলে বহরে থাকা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পথচারী ওই নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।

এ ছাড়া ধাক্কা দেয়া ওই মোটরসাইকেলটি সড়কে উল্টে যায়। এতে আরও এক নারীসহ দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়ার পর আরও এক নারীকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Loading