শনাক্ত বেড়ে ১১৪০, মৃত্যু ৭ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ , জানুয়ারি ৬, ২০২২ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৯৭ জন। ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ৬ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৯৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। শেয়ার বাংলাদেশবিষয়: