ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সন্ধ্যায় নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:28 PM , January 3, 2022 করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসবে সরকার।সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বৈঠকটি হবে বলে জানা গেছে।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা।বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার এই ধরনটি। বাংলাদেশেও গত ১১ ডিসেম্বর প্রথম দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়। শেয়ার জাতীয়বিষয়: