চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দুই সপ্তাহ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:50 PM , December 28, 2021 গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা আগের দিনের তুলনায় কিছু বেশি।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগীর দেহে করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেটে এসব জানা গেছে।এ দিন করোনাভাইরাস আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে গেল ১৪ দিন মৃত্যুহীন দিন পার করল চট্টগ্রাম।গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি, বেসরকারি ১৩টি ল্যাবে সর্বমোট ১ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১১ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৮ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে। করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩২ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: