চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে রাখা কনটেইনারে আ’গুন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:05 PM , May 22, 2021 চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেইট সংলগ্ন ৮ নম্বর ইয়ার্ডে রাখা একটি কনটেইনারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, নন ডেঞ্জারাস কার্গো ঘোষিত অক্সিজেন সাপ্লিমেন্ট ফিশ পন্ডস ওডিয়াম কার্বোনেট ট্যাবলেটস পণ্যবাহী কন্টেইনার (FCIU 5639268) অতিরিক্ত তাপের কারণে কনটেইনার স্লটে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এরপর চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সকাল ৯টায় নিমতলা মোড় থেকে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগদান করে।বন্দরের একজন কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ নিরূপণে বন্দর কর্মকর্তারা কাজ করছেন। শেয়ার চট্টগ্রামবিষয়: