আসন্ন পুটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে ওঠেছে। জনপ্রিয়তার শীর্ষে মফিজুর রহমান স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 1:31 AM , November 30, 2026 দেশের অন্যান্য অঞ্চলের মত জমে ওঠেছে যশোরের শার্শা উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।সম্ভব্য প্রার্থীরা দলের শীর্ষ নেতৃত্ব সহ প্রতিটি গ্রামে ছুটে বেড়াচ্ছে।আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় সমার্থনের প্রত্যাশায় ১০ জন প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক বরাবর আবেদন করেছেন বলে জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন।উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসীবাদের বিরুদ্ধে সংগ্রাম করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়েছে, হামলা মামলার স্বীকার হয়েছে, ত্যাগী ও এলাকায় জনপ্রিয় নেতা কে দল সমার্থন দেবে। বিএনপির সমার্থন পেয়ে নির্বাচন করতে চাওয়া ১০ প্রার্থী হলেন, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি, বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান,(২) পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের (৩) সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রিয়াজুল ইসলাম শরি (৪)পুটখালী ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক ওলিয়ার রহমান মোড়ল(৫) পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি(৬) পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান (৭) শার্শা থানা যুবদলের যুগ্ন আহবায়ক ও পুটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফারুক হাসান (৮) ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম ( ৯) ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা জাইদুল ইসলাম (১০) ইউনিয়ন যুবদলের নেতা আহসান হাবিব লিটন।পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মফিজুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের সেবা, সামাজিক উন্নয়ন এবং গত ১৭ বছর আওয়ামী ফ্যাসীবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাজপথে থেকে দলীয় নেতাকর্মীদের সংগঠিত ও ঐক্যবদ্ধ রেখেছি।একাধিক নাশকতা মামলার আসামী হয়ে জেল খেটেছি।আওয়ামী লীগের ভয়ে বিএনপি করতে মানুষ যখন ভয় পেত তখন আমি ২০১১ সালে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৫৬ ভোটে জয়ী হয়ে ছিলাম। সাবেক এমপি সন্ত্রাসীদের গডফাদার আফিল উদ্দিনের নির্দেশে নির্বাচনের ফলাফল ৪৮ ঘন্টা আটকিয়ে রাখে এবং পরবর্তীতে ৫২ ভোটে আমাকে পরাজিত দেখিয়ে উপজেলা থেকে ফলাফল ঘোষনা করে। সে ঘটনা তৎকালীন সমায়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল যা আজও ইউনিয়ন বাসীর মুখে মুখে। পরবর্তীতে দলের শীর্ষ নেতৃত্ব আমার কর্মকান্ডে খুশি হয়ে পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক করে এবং ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক ধানের শীষ মার্কা দিয়ে নির্বাচন করার অনুমতি দেয়। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্র ও অব্যহত হুমকি ধামকির কারনে আমিসহ উপজেলার বিএনপির কোন প্রার্থী নির্বাচন করতে পারেনি।বিএনপির দলীয় সমার্থন প্রত্যাশী মোঃ মফিজুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচীকে বুকে ধারণ করে বিএনপি করি।এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে গত ৩৫ বছরের অধিক সময় দলের জন্য কাজ করে যাচ্ছি। পুটখালী ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। দল যদি আমার বিগত দিনের রাজনীতি, ত্যাগ ও গণমানুষের ভালোবাসার মূল্যায়ন করে আমাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত সমার্থন দেয়, তবে আমি ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত।পুটখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মিকাইল হোসেন বলেন, প্রার্থী নির্বাচন বড় ফ্যাক্টর হবে জয় – পরাজয়ে।দলের শীর্ষ নেতৃত্ব সঠিক প্রার্থীকে সমার্থন না দিলে নির্বাচনে জয়ী হওয়া দুস্কর হবে।মাঠে ময়দানে থেকে যারা দলকে সামনের দিকে এগিয়ে নিয়েছে তাদের মধ্যে থেকে প্রার্থী নির্বাচন করার আহবান জানান।পুটখালী ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা ও যুবদলের সভাপতি পদপ্রার্থী জিয়া বিশ্বাস বলেন, মফিজুর রহমান গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের সাথে আপোষ না করে নিজে হামলা মামলার শিকার হয়েও পুটখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলীয় সাংগঠনিক ভিত শক্তিশালী করেছেন। আমরা বিগত দিনে তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে ছিলাম,কিন্তু ফলাফল জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এবার সে সমস্যা নেই। তার নেতৃত্বের গুনাবলী, জনপ্রিয়তা ও ভৌগোলিক অবস্থানের কারনে সে অন্য যেকোন প্রার্থীর চেয়ে তাকে এগিয়ে রয়েছে। শেয়ার বাংলাদেশবিষয়: