যশোরের শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত পাহারায় কঠোর অবস্থানে বিএনপি

প্রকাশিত: 1:45 AM , November 26, 2026

যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোল ও এর পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় সতর্ক ও কঠোর অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা রোধে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এই পাহারার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

                                                                স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্যমতে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সীমান্ত এলাকা ব্যবহার কোনো  অপশক্তি যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে  বা পালিয়ে থাকা ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এলাকা ও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি ও রাতভর পাহারা জোরদার করা হয়েছে৷ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কার্যক্রমে অংশ নিচ্ছেন।

​এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছেন। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে তাঁরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি নিজেরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

​অন্যদিকে, সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Loading