ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 5:20 PM , November 18, 2026 {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false,”is_sticker”:false} যশোর জেলার সীমান্তবর্তী অঞ্চল বেনাপোলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহাসিক ৫ কিলোমিটার দীর্ঘ ‘হাকর নদী’ এখন প্রায় অস্তিত্বসংকটে। কচুরিপানা ও ময়লা-বর্জ্যের স্তূপে নদীটি রূপ নিয়েছে ভাগাড়ে। এর ফলে সৃষ্ট তীব্র মশার উপদ্রব এবং এডিস মশার প্রজননে বেনাপোল পৌর এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। পানিসম্পদ উন্নয়ন বোর্ডের দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক উদাসীনতার কারনে পড়ে নদীটি যখন বেদখল ও দূষণের শিকার, ঠিক তখনই পৌরবাসীর দুর্ভোগ কমাতে এগিয়ে এলেন স্থানীয় যুবনেতা ও বেনাপোল পৌর মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে শীতের কুয়াশা ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে পচা-দুর্গন্ধযুক্ত পানির মধ্যেই নেমে পড়েন তিনি। জিএম গোডাউন সংলগ্ন বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডের পাশ দিয়ে প্রবাহিত হাকর নদীর অংশ থেকে নিজ হাতে কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে এই ব্যতিক্রমী স্বেচ্ছাসেবা কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল নারায়নপুর বিশ্বাসবাড়ী থেকে শুরু করে সীমান্ত ঘেঁষা সাদীপুর গ্রাম পর্যন্ত বিস্তৃত এই হাকর নদীটি একসময় খরস্রোতা থাকলেও বর্তমানে তা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ৫ কিলোমিটার দীর্ঘ নদীটির পুরোটাই এখন সবুজ কচুরিপানায় ঢেকে থাকায় এক ফোঁটা স্বচ্ছ পানির দেখা মেলেনা। ২০২৩ সালের জানুয়ারি মাসে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নদীটি খননের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এই সুযোগে নদীর দুই পাড়ের প্রভাবশালীরা মাটি ভরাট করে নদী দখলের পাঁয়তারা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। নদীজুড়ে জমে থাকা পচা পানি ও ময়লা-আবর্জনার কারণে মশা-মাছির অবাধ প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। এর ফলে এলাকায় এডিস মশার ভয়াবহ উপদ্রব দেখা দিয়েছে। ইতিমধ্যে বেনাপোল পৌরসভার অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে স্থানান্তর করতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ৩নং ওয়ার্ডের বাসিন্দা ডা. শাহাজালাল মন্টু গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “অবৈধ দখলদারদের অবিলম্বে প্রতিহত করতে হবে। হাকর নদী বাঁচলে বেনাপোল বাঁচবে।” তিনি নদী রক্ষা এবং ডেঙ্গুর হাত থেকে পৌরবাসীকে রক্ষায় নদীর দুই পাড়ের বাসিন্দাদের স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার জোরালো আহ্বান জানান। জনদুর্ভোগ লাঘবে হাকর নদী উদ্ধারের এই মহতী উদ্যোগে ইমদাদুল হক ইমদাদের পাশে এসে দাঁড়িয়েছে বেনাপোলের বেশ কিছু সামাজিক ও ক্রীড়া সংগঠন। কর্মসূচিতে অংশ নেয়— বেনাপোল ক্রীড়া একাডেমী বেনাপোল বাইকার হুডব্লাড ফাউন্ডেশন বেনাপোল এবং যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পরিচ্ছন্নতা অভিযاনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি নেতা ডা. শাহাজালাল মন্টু, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার। এছাড়াও ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।নেতৃবৃন্দ মনে করেন, প্রশাসনিক উদাসীনতা দূরে ঠেলে জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাকর নদী তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বেনাপোলবাসী ডেঙ্গুর ভয়াল থাবা থেকে মুক্তি পাবে।ইমদাদুল হক ইমদাদ বলেন, গত মাসের নির্বাচনী প্রচারনায় ৭নং ওয়ার্ডের গাজীপুরে গণসংযোগের সময় স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে হাকর নদী পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। পৌরসভার প্রশাসন এতে উদ্যোগ না নেওয়ায়, তিনি নিজের কথা রাখার জন্য নিজেই এই নদী পরিষ্কারের কাজ হাতে নিয়েছেন। বর্ডার সাইড ও এর আশেপাশের এলাকায় (যেমন: পোড়াদহ, সাদিপুর, দুর্গাপুর, নামাজগ্রাম ইত্যাদি) ময়লা পানির কারণে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে গেছে। নদী পরিষ্কার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। নদীটি পরিষ্কার করার মাধ্যমে এলাকার মানুষ সুন্দর পানি ব্যবহার করতে পারবে এবং সেখানে সবসময় পরিষ্কার পানি দেখতে পাওয়া যাবে। এই কাজে দ্রুত সাফল্য পেতে তিনি বেনাপোলের সকল জনসাধারণকে তাঁর পাশে দাঁড়াতে এবং এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। তিনি আজকের এই কর্মসূচিতে যে সকল সংগঠন সহযোগীতার হাত বাড়িয়েছেন,তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদমো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার সীমান্তবর্তী অঞ্চল বেনাপোলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহাসিক ৫ কিলোমিটার দীর্ঘ ‘হাকর নদী’ এখন প্রায় অস্তিত্বসংকটে। কচুরিপানা ও ময়লা-বর্জ্যের স্তূপে নদীটি রূপ নিয়েছে ভাগাড়ে। এর ফলে সৃষ্ট তীব্র মশার উপদ্রব এবং এডিস মশার প্রজননে বেনাপোল পৌর এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। পানিসম্পদ উন্নয়ন বোর্ডের দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক উদাসীনতার কারনে পড়ে নদীটি যখন বেদখল ও দূষণের শিকার, ঠিক তখনই পৌরবাসীর দুর্ভোগ কমাতে এগিয়ে এলেন স্থানীয় যুবনেতা ও বেনাপোল পৌর মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে শীতের কুয়াশা ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে পচা-দুর্গন্ধযুক্ত পানির মধ্যেই নেমে পড়েন তিনি। জিএম গোডাউন সংলগ্ন বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডের পাশ দিয়ে প্রবাহিত হাকর নদীর অংশ থেকে নিজ হাতে কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে এই ব্যতিক্রমী স্বেচ্ছাসেবা কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল নারায়নপুর বিশ্বাসবাড়ী থেকে শুরু করে সীমান্ত ঘেঁষা সাদীপুর গ্রাম পর্যন্ত বিস্তৃত এই হাকর নদীটি একসময় খরস্রোতা থাকলেও বর্তমানে তা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ৫ কিলোমিটার দীর্ঘ নদীটির পুরোটাই এখন সবুজ কচুরিপানায় ঢেকে থাকায় এক ফোঁটা স্বচ্ছ পানির দেখা মেলেনা। ২০২৩ সালের জানুয়ারি মাসে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নদীটি খননের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এই সুযোগে নদীর দুই পাড়ের প্রভাবশালীরা মাটি ভরাট করে নদী দখলের পাঁয়তারা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। নদীজুড়ে জমে থাকা পচা পানি ও ময়লা-আবর্জনার কারণে মশা-মাছির অবাধ প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। এর ফলে এলাকায় এডিস মশার ভয়াবহ উপদ্রব দেখা দিয়েছে। ইতিমধ্যে বেনাপোল পৌরসভার অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে স্থানান্তর করতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ৩নং ওয়ার্ডের বাসিন্দা ডা. শাহাজালাল মন্টু গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “অবৈধ দখলদারদের অবিলম্বে প্রতিহত করতে হবে। হাকর নদী বাঁচলে বেনাপোল বাঁচবে।” তিনি নদী রক্ষা এবং ডেঙ্গুর হাত থেকে পৌরবাসীকে রক্ষায় নদীর দুই পাড়ের বাসিন্দাদের স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার জোরালো আহ্বান জানান। জনদুর্ভোগ লাঘবে হাকর নদী উদ্ধারের এই মহতী উদ্যোগে ইমদাদুল হক ইমদাদের পাশে এসে দাঁড়িয়েছে বেনাপোলের বেশ কিছু সামাজিক ও ক্রীড়া সংগঠন। কর্মসূচিতে অংশ নেয়— বেনাপোল ক্রীড়া একাডেমী বেনাপোল বাইকার হুড ব্লাড ফাউন্ডেশন বেনাপোল এবং যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পরিচ্ছন্নতা অভিযاনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি নেতা ডা. শাহাজালাল মন্টু, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার। এছাড়াও ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।নেতৃবৃন্দ মনে করেন, প্রশাসনিক উদাসীনতা দূরে ঠেলে জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাকর নদী তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বেনাপোলবাসী ডেঙ্গুর ভয়াল থাবা থেকে মুক্তি পাবে।ইমদাদুল হক ইমদাদ বলেন, গত মাসের নির্বাচনী প্রচারনায় ৭নং ওয়ার্ডের গাজীপুরে গণসংযোগের সময় স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে হাকর নদী পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। পৌরসভার প্রশাসন এতে উদ্যোগ না নেওয়ায়, তিনি নিজের কথা রাখার জন্য নিজেই এই নদী পরিষ্কারের কাজ হাতে নিয়েছেন। বর্ডার সাইড ও এর আশেপাশের এলাকায় (যেমন: পোড়াদহ, সাদিপুর, দুর্গাপুর, নামাজগ্রাম ইত্যাদি) ময়লা পানির কারণে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে গেছে। নদী পরিষ্কার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। নদীটি পরিষ্কার করার মাধ্যমে এলাকার মানুষ সুন্দর পানি ব্যবহার করতে পারবে এবং সেখানে সবসময় পরিষ্কার পানি দেখতে পাওয়া যাবে। এই কাজে দ্রুত সাফল্য পেতে তিনি বেনাপোলের সকল জনসাধারণকে তাঁর পাশে দাঁড়াতে এবং এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। তিনি আজকের এই কর্মসূচিতে যে সকল সংগঠন সহযোগীতার হাত বাড়িয়েছেন,তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। শেয়ার বাংলাদেশবিষয়: