ষষ্ঠ দিনের গণসংযোগে উন্নয়নের প্রতিশ্রুতি, মানুষের জীবনমান পরিবর্তনের প্রত্যয়__ ইমদার স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 12:55 PM , October 18, 2026 {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নের প্রত্যয় নিয়ে কাগজপুকুর কাগমারী ৪ নম্বর ওয়ার্ডে টানা ষষ্ঠ দিনের মতো ব্যাপক গণসংযোগ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ।গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের নানা সমস্যা, প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বেনাপোল পৌরসভার উন্নয়নে তাঁর পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন।{মোঃ ইমদাদুল হক ইমদাদ বলেন, রাজনীতি মানুষের কল্যাণ ও জনসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং এলাকার টেকসই উন্নয়নই হওয়া উচিত জনপ্রতিনিধিদের প্রধান লক্ষ্য। তিনি নির্বাচিত হলে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত মডেল পৌরসভায় রূপান্তর করতে কাজ করবেন। পাশাপাশি পৌরবাসীর মৌলিক চাহিদা পূরণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে আশ্বস্ত করেন।তিনি আরও বলেন, বেনাপোলের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন ঘটাতে হলে পরিকল্পিত উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলা জরুরি। জনগণের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে বেনাপোলকে একটি সমৃদ্ধ ও আধুনিক জনপদে পরিণত করা সম্ভব।গণসংযোগকালে তিনি এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই মেয়র পদপ্রার্থী।{কাগজপুকুর কাগমারী ৪ নম্বর ওয়ার্ডে তাঁর এই ধারাবাহিক গণসংযোগের ষষ্ঠ দিনে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও উন্নয়ন নিয়ে মতবিনিময় ছিল কর্মসূচির অন্যতম প্রধান দিক। এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদবেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও কাগজপুকুর কাগমারি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার বাংলাদেশবিষয়: