শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান দিল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন

প্রকাশিত: 12:01 AM , October 11, 2026
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপে ব্যক্তি উদ্যোগে অর্থনৈতিক সহযোগীতা করেছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এসময় মন্ডপগুলোতে নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেন এই নেতা।

শনিবার বিকেল সাড়ে ৫ টায় বেনাপোল রহমান চেম্বারের হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এই নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বেনাপোল পূজা উদ্‌যাপন কমিটির সাবেক সভাপতি সুকুমার রায়ের সঞ্চালনা প্রধান অতিথী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোতে সর্বচ্চ অর্থনৈতিক সগযোগীতা করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

ছিলেন শার্শা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক ও আবদার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি, সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।

 

Loading