ধামরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত ৩২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: 2:46 PM , August 30, 2026

 

 

ধামরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন থেকে ৩২৯ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী মোহাম্মদী গার্ডেন অ্যান্ড এগ্রো লিমিটেডে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের প্রশাসক যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথির ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসাইন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হালিম কন্ঠু, আরেক চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন সুমন প্রমূখ।

আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও  যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

 

Loading