ধামরাইয়ে শহীদ জিয়া, খালেদা জিয়া ও জুলাই শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:53 PM , August 13, 2026 ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষেও দোয়া গত বুধবার বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী একটি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কথা জানিয়েছিল। এরই অংশ হিসেবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের আওতায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এসব কার্ড বিতরণ করা হবে বলে তিনি জানান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, মোবারক হোসেন, যুবদল নেতা মোশারফ মেম্বার ও উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে জিয়াউর রহমান, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেয়ার সারা দেশবিষয়: