বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী আতিকুজ্জামান সনির সাথে বেনাপোলে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 2:14 PM , July 20, 2026 বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ কে এম আতিকুজ্জামান সনি পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন।গতকাল রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ বিএনপি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পৌর বিএনপি’র সহ-সভাপতি ও বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করা এবং আগামী দিনের দলীয় কর্মসূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় আতিকুজ্জামান সনি উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশ্যে বলেন, “আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।দলীয় ঐক্য বজায় রেখে জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে।” তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত মজবুত করতে তিনি তরুণ ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।স্থানীয় সুধীজন ও দলীয় নেতা-কর্মীরা জানান, আতিকুজ্জামান সনি দীর্ঘদিন ধরে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।নামে-বেনামে তিনি বিভিন্ন মাদরাসা, এতিমখানা, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করে আসছেন।করোনাকালীন সংকট কিংবা যেকোনো দুর্যোগে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় একজন মানবিক ও জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।আসন্ন পৌরসভা নির্বাচনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতাকে মেয়র হিসেবে দেখতে চান পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা।মতবিনিময় সভা শেষে মেয়র পদপ্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি পৌরসভার সার্বিক উন্নয়ন, দলীয় ঐক্য এবং আগামী দিনের পথচলায় ছাত্রদল নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন। সভায় পৌর ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেয়ার বাংলাদেশবিষয়: