শার্শা- বেনাপোল সীমান্তের পাঁচভূলাট এলাকায় বিজিবির অভিযানে ৪৯ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 2:49 PM , July 12, 2026 শার্শা- বেনাপোল পাঁচভূলাট সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।এরই ধারাবাহিকতায় রোববার ( ১২ জুলাই ২০২৬) সকালে পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করে।বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা। শেয়ার আইন-আদালতবিষয়: