পাইকগাছায় এক ব্যক্তির আত্মহত্যা! মিলন দাশ মিলন দাশ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ , জুন ১৭, ২০২৬ পাইকগাছা উপজেলার কপিলমুনির পার্শ্ববর্তী উত্তর সলুয়া গ্রামে জিয়ারুল মজলিস (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| নিহত জিয়ারুল মজলিস উত্তর সলুয়া গ্রামের মৃত নওয়াব আলী মজলিসের ছেলে| তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন|স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কোনো এক সময় বাড়ির পাশে একটি গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন জিয়ারুল| বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে পরিবারের সদস্য ও স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান|খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়|নিহতের স্ত্রী জানান, “এর আগেও একবার তিনি বিষ পান করেছিলেন| এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন|”এ বিষয়ে হরিঢালী ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য বিষু পদ রায় বলেন, “জিয়ারুল ভালো মানুষ ছিলেন| তবে কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন|এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে| শেয়ার সারা দেশবিষয়: