ধামরাইয়ে দাওরায়ে হাদিসে বোর্ড স্ট্যান্ড ১২০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ , জুন ৩, ২০২৬ ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ কওমী মাদ্রাসা(বেফাক) শিক্ষা বোর্ডের ৪৯ তম কেন্দ্রীয় পরিক্ষায় দাওরায়ে হাদিস সমাপনীতে বোর্ড স্ট্যান্ড ১২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷আজ বুধবার (৩ জুন) দুপুরে ধামরাই পৌর এলাকায় মুন্নু কমিউনিটি সেন্টারে দ্বীনি চেতনা পরিষদ নামের একটি অরাজনৈতিক দ্বীনি সংস্থা প্রথম বারের মত এ সংবর্ধনার আয়োজন করে৷দ্বীনি চেতনা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাজহারুল ইসলাম আজহারীর সঞ্চালনায় প্রধান মেহমানের সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল হোসেন, দ্বীনি চেতনা পরিষদের উপদেষ্টা মুফতি আশরাফ আলী, মুফতি আব্দুল মালেক ও মুফতি আনোয়ার মুর্তজা প্রমুখ।বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন হচ্ছে জীবন গড়ার সময়,শিক্ষার আলো দিয়ে জীবন আলোকিত করতে হবে৷ তবে অনেকে শিক্ষার সাথে সাথে প্রবীণদের ভূল ধরায় লিপ্ত হয়ে যায় যা জীবন চলার পথকে ভূল পথে পরিচালনা করে থাকে৷ দ্বীনি চেতনা পরিষদের এমন সংবর্ধনা শিক্ষার্থীদের ভাল ফলাফলে ভূমিকা রাখবে৷ এসময় তিনি আরো বলেন, শুধু শিক্ষার্থীদের জন্য নয় সমাজের প্রতিটি ক্ষেত্রে দ্বীনি চেতনা অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি৷সম্বর্ধনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।সংবর্ধনা অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, আলেম-ওলামা, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র-জনতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শেয়ার সারা দেশবিষয়: