কপিলমুনিতে ধর্ষণের গুঞ্জনের খবর ফেসবুকে ভাইরাল

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ , মে ২৫, ২০২৬

গত কয়েক দিন ধরে কপিলমুনিতে এক গৃহবধু ধর্ষণের গুঞ্জন উঠেছে| আর সেই গুঞ্জনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়| মুখোরচক গল্প হিসেবে স্থান পায় ফেসবুক থেকে চায়ের দোকান পর্যন্ত|

ঘটনার জন্ম, কপিলমুনির নাছিরপুর গ্রামের পালপাড়া সংলগ্ন পিযুষ মন্ডলের  ভাড়াবাড়িতে| স্থানীয়রা বলছেন, ওই বাড়িতে পার্শ্ববর্তী লতা ইউনিয়নের এক বাসিন্দা ভাড়া থাকেন| ¯^ামী এনজিও কর্মী ও স্ত্রী স্থানীয় বিউটি পার্লারে কাজ শিখতেন| ওই নারীর ¯^ামী কিছুদিন আগে বদলী জনীত কারণে অন্যত্রে থাকেন| সম্প্রতি রাতে ওই বাসার আরেক ভাড়াটিয়া  মাদকাসক্ত মৃত্যুঞ্জয় ওই নারীকে একা পেয়ে মুখ চেপে ধরে রুমে নিয়ে যায়, এসময় চেতনানাশক স্প্রে করে ধর্ষণ করে বলে জানাযায়| এখানেই শেষ নয়, সে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করার হুমকি দেয়|

এদিকে ঘটনা এক কান থেকে অন্যকানে যেতে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পেতে থাকে| বিষয়টি ফেসবুকের কল্যাণে খুব দ্রুত মুখোরোচক গল্প হয়ে ওঠে| ধর্ষক মৃত্যুঞ্জয়ের ছবি দিয়ে অনেকই শেয়ার করেন, এবং ওই শেয়ার করা পোস্টে ফেসবুক ব্যবহারকারীরা কমেন্ট ও লাইক করতে থাকেন| এক পর্যায়ে ধর্ষক হিসেবে মাদকাসক্ত মৃত্ত্যূঞ্জয় সাধু নাম বার বার আলোচনায় উঠে আসছে থাকে| সবার মাঝে প্রশ্ন দেখা দেয় কে এই মৃত্যুঞ্জয় সাধু? কি তার পরিচয়? এমন নানা প্রশ্ন নিয়ে কপিলমুনিতে টক অব দ্যা টাউনে পরিণত হয় বিষয়টি|

 

Loading