‘টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে’

প্রকাশিত: 12:58 PM , January 20, 2024

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর দিয়াবাড়ির ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বরে পাতাল রেলের কাজ শুরু করা যাবে। আর নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে।

সেতুমন্ত্রী বলেন, ইজতেমা ও বইমেলা উপলক্ষে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে জানানো হবে।

Loading