দুষ্কৃতিকারীদের বিচার অবশ্যই হওয়া উচিত

প্রকাশিত: 4:03 PM , December 20, 2023

ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার সুপ্রিম কোর্টে ১১তলা বিশিষ্ট রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, দুষ্কৃতিকারীদের বিচার সবাই তো সবসময় চাই। যারা দুষ্কৃতিকারী তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এটা মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা নয়। এটা পঞ্চগড় বা নোয়াখালী এক্সপ্রেসে হলেও দুষ্কৃতকারীদের বিচারের কথা বলা হতো।

তিনি বলেন, মানুষের ওপর যারা আক্রমণ করে, তাদের মধ্যে মনুষ্যত্ব আছে কিনা, সেটাতে সন্দেহের অবকাশ আছে। সরকার যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের বের করে শাস্তির আওতায় আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রেকর্ড রুম উদ্বোধনের মধ্য দিয়ে ডিজিটাল বিচারব্যবস্থা আরেক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

Loading