কপিলমুনি বাজার মনিটরিংয়ে ইউএনও কর্তৃক ৭ হাজার টাকা জরিমানা আদায় মিলন দাশ মিলন দাশ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: 6:27 PM , September 21, 2023 আকর্স্মিক কপিলমুনি বাজার মনিটরিংয়ে এলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলআমিন। বৃহস্পতিবার বেলা ১২ টায় তিনি কপিলমুনি সবজি বাজারের সকল ব্যবসায়ীদেরকে আলু প্রতি কেজি অনুর্ধ-৩৫-৩৬ টাকা, পেয়াজ-৬৫ টাকা ও প্রতি পিস ডিম-১১-১২ টাকা বিক্রয় করার নির্দেশ দেন। এ নির্দেশনা উপেক্ষিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারী দেন। তিনি পোল্ট্রি বাজারে পোল্ট্রি মাংসের মূল্য তালিকা টানানো না থাকায় ও নোংরা পরিবেশে মাংস বিক্রি করায় পোল্ট্রি মাংস ব্যবসায়ী আবু বক্কার-৩ হাজার, আলামিন-২ হাজার ও রাজু আহমেদের নিকট থেকে -২ হাজার টাকা সহ মোট -৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগে সাবেক ইউপি সদস্য পোল্ট্রি ব্যবসায়ী আবুল বাশারকে আটক করেন। মনিটরিং শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলআমিন বলেন, দুই দিনের ভিতরে ভোগ্য পণ্যের মূল্য তালিকা স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে টানাতে হবে এবং এ মনিটরিং নিয়মিত চলবে। মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ২ নং কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, স্থানীয় ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইউএনও’র পেশকার ইব্রাহীম হোসেন সহ স্থানীয় সাংবাদিক, জন প্রতিনিধি ও কপিলমুনির পুলিশ ফাঁড়ির সদস্য বৃন্দ। শেয়ার সারা দেশবিষয়: