কামরুন্নেছা আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:45 AM , June 2, 2023 প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।কামরুন্নেছা আশরাফ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সহধর্মিণী। শেয়ার জাতীয়বিষয়: